প্রশ্নটা সবাইকে করলাম এবং একটা সংবাদ পত্র থেকে কপি করে একটা সমীক্ষা পোস্ট করলাম। দয়া করে সবাই পরবেন এবং মতামত দেবেন। আমি প্রত্যেক রাতে ঘরে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে ভয়ে কাঁপতাম। আমি জানতাম ভিতরে আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে।' ২৭ বছরের নেহা-র (নাম পরিবর্তিত) এমনটাই বক্তব্য। গত ৪ বছর ধরে প্রায় প্রতিদিন মানসিক এবং শারীরিক নির্যাতনই ছিল তাঁর সঙ্গী। নেহা বলেন, 'আমাদের মধ্যে স্বামী-স্ত্রী সুলভ কোনও ব্যাপারই ছিল না। আমার মনে হত ও যেন আমায় কিনে এনেছে। আমার সঙ্গে পশুর থেকেও অধম ব্যবহার করত। যেন আমি একটা সেক্স টয়। প্রতিদিন সেক্সের সময় মারধর করত। এমনকী আমার পিরিয়ডের দিনগুলিতেও রেহাই পেতাম না আমি।' এটাই চিত্র। সামগ্রিকভাবে নেহা-র অভিজ্ঞতা প্রচুর বিবাহিত মহিলারই হয়েছে। ভারতে বিয়ের পর ধর্ষণের বিষয়ে যে এখনও বহু যোজন পিছিয়ে রয়েছে সেটার সব থেকে বড় প্রমাণ নেহা এবং তাঁর মতো কোটি কোটি মহিলা। এটাই শেষ নয়। প্রায় মৃত্যুর মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন নেহা। গত বছর ১৪ ফেব্রুয়ারি স্বামীর জন্মদিনে সেক্স করার সময় তাঁর যৌনাঙ্গে একটি টর্চ ঢুকিয়ে দেয়। অসহ্য যন্ত্রণায় প্রায় অজ্ঞান হয়ে ...