প্রকৃত ভালোবাসা কাকে বলে?

-:সবাইকে অনুরোধ করবো আমার চতুর্থ লেখাটা পুরো পরার জন্য:-
      "বতর্মান সমাজের  ভালোবাশা"

সেই ছোটোবেলা থেকেই আমি একটু অগোছালো কিন্ত খুবই ফিলমী গোছের।
বলতে পারো ইমোসানাল ও।
তখন থেকেই বলীউড এবং টলীউড এর ভালোবাশা কেন্দ্রীক সিনেমা গুলো দেখেতাম  আর ভাবতাম আমার জীবনেও ঐ সমস্ত সিনেমার মত নাটকীয় ভালোবাশার বৃষ্টি নামবে কিন্ত সিনেমা তো সিনেমার মতই হয় বাস্তব জীবনে তার কোনো বাস্তবতা নেই।
আর ভালোবাশার বৃষ্টি কি ভাবে নামবে আমার জীবনে কারণ বাবা নামই এমন রেখেছে 'সুরাজ' মানে দিবাকর কিংবা সূয্যর্ যার সংস্পর্শে ভালোবাশা নামক অনুভুতীর মেঘ জমতেই পারেনা,সে সেটা কে আরো তাপ দিয়ে হালকা করে দেয়। সেই জন্যই হয়ত কেই তার ভালোবাশার মেঘ যুক্ত ডালি নিয়ে আসে না।
জানো দুই এক সময় খুবই কানতে ইচ্ছে হয় কিন্ত কানতে পারিনা এই ভয়ে কেনো না আমার কান্নার উদ্দেশ্য শুনে কেই আবার ব্যাঙ্গ কিংবা বিদ্রুপ না করে!
আমি ভাবি আমার জীবনে ও কেনো অন্যদের মত ভালোবাশার আগমন ঘটে না?
আমি কি খুবই খারাপ?
এই প্রশ্নটায় মাথার মধ্যে বার বার কড়ানাড়ায়।
আবার কিছু কিছু সময় অন্যদের কে দেখি যে তারা কত আনান্দে আছে নিজ নিজের ভালোবাশা কে নিয়ে তখন আমার মধ্যে হতাশাগ্রস্ত হিংসার সৃষ্টি হয়। হিংসা সৃষ্টি হওয়ার কারণ ওরা কত সুন্দর জীবনযাপন করছে, নিজেদের জীবনটাকে নীজদের মত সাজাচ্ছে কিন্ত আমি?
এবং হতাশাগ্রস্ত হচ্ছি তাদের কে দেখে যে বা যারা এই ভালোবাশা নামক প্রতারণার চরম স্বীকার ও তার উদাহরণ।
আমি বা আমাদের জীবনে ভালোবাশা না আসার একটাই চরম শত্রু সে হচ্ছে এই সমাজ।
এই সমাজ তার কাছেই ভালোবাশা পৌছে দেয় যে এটার মূল্য বোঝে না কিংবা মূল্য দেই না। আর আমার মত ছেলেরা যারা স্বপ্নে বসবাস করে তাদের ঝুলি থাকে বছরের পর বছর ভালোবাশা শূন্য অবস্থায়।
আমরা কাঙালের মত কিংবা তার চাইতে খারাপ সেই "ফ্যান" কবিতার যরজীণর্ মানুষ গুলোর মত, তফাৎ কেবল মাত্র এইটুকু তারা এক ফোটা ফ্যানের  জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত ক্ষুধা নীবারণের জন্য আর আমরা অপেক্ষা করি এক বিন্দু জলের ন্যায় ভালোবাশার জন্য।
দুখঃ এর বিষয় আজকের সমাজে এই সমস্ত কাঙাল প্রমীদের প্রযোজন নেই।
আজকের সমাজ তাদের কেই ভালোবাশার জন্য ডাকে যার সঙ্গে অন্যজনের কেবল মাত্র একদিনের পরিচয়।
হাসি পাই তখনই তারা  প্রতিশ্রুতি নেই যে তারা এক অপরের সঙ্গে সারাজীবনেরর থাকাবে।
আর যে ছেলে কিংবা মেয়েটা তাকে সেই ছোটোবেলা থেকে চেনে এবং মনে মনে কিংবা প্রকাশ্যে ভালোবাশে তার কোনো মূল্য নেই।
এবং এই ভাবে কিছু দিন চলার পরে যখন তাকে ছেড়ে তার ঐ এক দিনের পরিচিত প্রেমীক/প্রেমীকা নামক ধোকাবাজটা চলে যাই তখন সে বলে 'আমার ভালোবাশা হেরে গেছে!'
না উক্ত রিলেশনে কোনো ভালোবাশা ছিলো না কেবল ছিলো একটা ভূল সিদ্ধান্ত।
তুমি একটু সজাগ হয়ে চলো সবই বুঝতে পারবে কোনটা ভালোবাশা আর কোনটা প্রতারণা।
আর আমি বিশ্বাস করি তোমরা এক দিন  ঠিকই সঠিক সিদ্ধান্ত নেবে।
আমরা আপেক্ষায় থাকবো যে কোনোনা কোনো একদিন  আমাদের জন্য তোমাদের মধ্য থেকে কেই আসবে তার ভালোবাশা পূণর্  ডালি নিয়ে।
ঠিক যেমন সিনেমাতে হয়।
পরিশেষে বাংলা একটা প্রবাদের কথা মনে পড়লো:-"তাকেই ভালোবাশো যে তোমাকে ভালোবাশে"।

Comments